ঈদের দ্বিতীয় দিনেও জমে উঠেছে বিনোদন কেন্দ্র গুলো

৩ সপ্তাহ আগে
ঈদ উৎসব পালন করে দ্বিতীয় দিন রোববার (২২ মার্চ) জমে উঠেছে দেশের বিনোদন কেন্দ্র গুলো। সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে মানুষ ভিড় করছেন বিভিন্ন পার্ক, চিড়িয়াখানা, রিসোর্ট ও দর্শনীয় স্থানে।

শিশুদের হাসি, তরুণদের উচ্ছ্বাস আর বড়দের অবসর কাটানোর আনন্দে জমে উঠেছে পুরো পরিবেশ। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উৎসবমুখর আবহ।

 

আরও পড়ুন: ঈদে সিরিজ-সিনেমায় ভরপুর ওটিটি


নাগরদোলা, রাইড, নৌকা ভ্রমণ থেকে শুরু করে খোলা আকাশের নিচে আড্ডা সব মিলিয়ে ঈদের আমেজে মেতেছে সব বয়সী মানুষ।

 

আরও পড়ুন: ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

 

অনেকেই জানিয়েছেন, ব্যস্ত জীবনের ফাঁকে ঈদের এই ছুটিটাই তাদের পরিবারের সঙ্গে সময় কাটানোর সবচেয়ে বড় সুযোগ যা হাতছাড়া করতেন চান না তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন