ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

৩ সপ্তাহ আগে
বিয়ে করেছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের সুখবর নিজেই জানিয়েছেন তিনি।

শনিবার (২১ মার্চ) নিজের ফেসবুকে বিয়ের দিনের কয়েকটি ছবি প্রকাশ করেন নীলা। জানান, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি পারিবারিক আয়োজনে কাউসার মাহমুদ–এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

 

ছবির ক্যাপশনে নীলা লেখেন,

আনন্দের সাথে জানাচ্ছি যে আমি ও কাউসার মাহমুদ গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি।

 

নীলা আরও লিখেছেন,

দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার পর দুই পরিবারের সম্মতিতে আমরা আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। অনুষ্ঠানটি ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশে সীমিত আয়োজনে সম্পন্ন হয়েছে। আমরা আমাদের এই নতুন পথচলার জন্য সকলের দোয়া, ভালোবাসা ও শুভকামনা কামনা করছি, যেন আগামী জীবন পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও শান্তিতে পরিপূর্ণ হয়।

 

আরও পড়ুন: মায়ের শাড়ি দিয়ে তৈরি পাঞ্জাবি পরে ঈদের আবেগী বার্তা দিলেন শুভ

 

লাক্স তারকা হিসেবে পরিচিতি পাওয়া নীলাঞ্জনা নীলা বড় পর্দায় অভিষেক করেন বদরুল আনাম সৌদ নির্মাতার ‘গহীন বালুচর’ সিনেমার মাধ্যমে। এরপর দীর্ঘ ৭ বছর বিরতি শেষে ২০২৪ সালে একই নির্মাতার ‘শ্যামা কাব্য’ দিয়ে আবারও প্রেক্ষাগৃহে ফেরেন। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া, ভালোবাসা ও শুভকামনা চেয়েছেন এই নবদম্পতি।

 

আরও পড়ুন: তামিল স্টাইলে ‘প্রিন্স’ ধামাকায় যে বার্তা দিলেন শাকিব

]]>
সম্পূর্ণ পড়ুন