মঙ্গলবার (৫ মে) সকালে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান শাওন।
নিহত শাওন মির্জা ভাঙ্গা পৌরসভার নওপাড়া গ্রামের সাবেক পুলিশ সদস্য মৃত জাহিদ মির্জার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে কাজ শেষ করে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত হন শাওন মির্জা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার সকালে তিনি মারা যান।
আরও পড়ুন: সৌদির সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা পৌরসভার সাবেক কমিশনার জহুরুল হক মিঠু।
তিনি জানান, গত কয়েক বছর ধরে শাওন সৌদি আরবে কর্মরত ছিলেন। আসন্ন পবিত্র ঈদুল আজহায় তার দেশে ফেরার কথা ছিল। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহটি দ্রুত দেশে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন জহুরুল হক মিঠু।

২১ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·