ঈদযাত্রায় যাত্রীসেবা নিশ্চিতে ডিএমপির মোবাইল কোর্ট

৪ সপ্তাহ আগে
ঈদযাত্রায় যাত্রীসেবা নিশ্চিতকরণ, যানজট নিরসন ও ফিটনেসবিহীন বাস চলাচল প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি।

সোমবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এ অভিযান চালায় ডিএমপির ট্রাফিক বিভাগ।


এ সময় অভিযানে নেতৃত্ব দেয়া ট্রাফিক মিরপুর বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান জানান, এবারের ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া নেয়ার প্রমাণ পায়নি পুলিশ।


এদিকে, অতিরিক্ত ভাড়া আদায় রোধে একই টার্মিনালে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জাব্বার মণ্ডল।


আরও পড়ুন: ভাড়া বেশি নেয়ার নজির নেই, কোথাও কোথাও ২০-৫০ টাকা কম নেয়া হচ্ছে: সেতুমন্ত্রী


তিনি জানান, গাবতলী টার্মিনাল কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না।

]]>
সম্পূর্ণ পড়ুন