ঈদ আসলেই বাড়ে চাঁদপুরের লাচ্ছা সেমাইয়ের চাহিদা, দিনে তৈরি হচ্ছে ৫ মেট্রিক টন

৪ সপ্তাহ আগে
ঈদের বাজার ধরতে চাঁদপুরে সেমাই তৈরির কারখানাগুলো এখন ব্যস্ত সময় পার করছে। এসব কারখানায় দিনরাত কাজ করছেন শ্রমিকরা। মানসম্মত হওয়ায় লাচ্ছা নামের এই সেমাই বেশ সুস্বাদু। উৎপাদনে যা তদারকি করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। তুলনামূলকভাবে দরদামও কম। তাই চাঁদপুর ছাড়াও জেলার বাইরে সরবরাহ হচ্ছে উন্নতমানের এই লাচ্ছা সেমাই।

শুধু ভোজনপ্রিয় মানুষই নয়, ঈদ উৎসবে মুখরোচক খাবারের তালিকায় থাকা চাই সেমাই। মিষ্টি জাতীয় এই খাবার শুধু নিজেদের মধ্যে নয়, অতিথি আপ্যায়নেও বেশ জনপ্রিয়। তাই যেকোনো উৎসবের চাইতে পবিত্র ঈদুল ফিতরে এই সেমাই‘র চাহিদা বেড়ে যায়। আর চাঁদপুরেই উৎপাদন হচ্ছে সেই সেমাই। তবে এরমধ্যে লাচ্ছা সেমাই বেশ সুস্বাদু।

 

ময়দা পানিতে গুলিয়ে মন্ড তৈরি। তারপর আগুনের উত্তাপে কড়াইতে ডালডা দিয়ে ভেজে তৈরি করা হয় লাচ্ছা সেমাই। যা উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন সেমাই তৈরির কারখানার শ্রমিকরা। এমন কাজে যোগ দিতে পেরে নিজেদের আয়ের পথও তৈরি হয়েছে। তা জানালেন শ্রমিকরা। তারা বলেন, বছরের অন্য সময় ভিন্ন কাজ করলেও মৌসুমের এই সময় বাড়তি আয়ের জন্য সেমাই তৈরির কারখানায় কাজ করছেন। এতে মোটামুটি সংসার চালানোর খরচ উঠে যায়।

 

আরও পড়ুন: গাইবান্ধায় সেমাই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা

 

এদিকে, গুণে এবং মানে সেরা। তাই চাঁদপুরের লাচ্ছা সেমাই কদরই আলাদা। তাছাড়া বড়বড় কোম্পানির উৎপাদিত সেমাইয়ের চেয়ে কেজিতে দরদামও কম। সেমাই তৈরি কারখানার মালিকরা জানান, বাজারে ২৫০-৩০০ টাকা কেজি দরে নামি-দামি কোম্পানির সেমাই বিক্রি হয়। অথচ একই উপকরণ দিয়ে তৈরি সেমাই আমরা বিক্রি করছি প্রতি কেজি মাত্র ২০০ টাকা।

 

অন্যদিকে, উৎপাদিত সেমাইয়ের গুণগত মান ঠিক রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে জানালেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি জানান, সেমাই তৈরির কারখানাগুলোতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। যাতে ভেজাল কোনো ধরনের সামগ্রী মিশিয়ে সেমাই তৈরি না করে।

 

আরও পড়ুন: ঈদের আগে ব্যস্ততা সেমাই কারখানায়, ৪০০ কোটি টাকা বিক্রির আশা

 

চাঁদপুরের পুরানবাজারে সেমাই উৎপাদন করে এমন ৫টি কারখানার মধ্যে ৩টি সেমাই তৈরির কারখানায় প্রতিদিন ৫ মেট্রিক টন লাচ্ছা সেমাই উৎপাদন হয়। যা শুরু হয়েছে গত পহেলা রমজান থেকে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন