নিয়োগের বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, রঙ্কি শুধু মাঠের খেলোয়াড় হিসেবে নয়, বরং ইসলামাবাদ ইউনাইটেডের সাংস্কৃতিক ও দৃষ্টিভঙ্গি বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অবদান পিএসএলের ইতিহাসে বিশেষ স্থান রাখে।
ফ্র্যাঞ্চাইজির মালিক আলী নাকভী বলেন, “লুক রঙ্কি ইসলামাবাদ ইউনাইটেডের জন্য একটি পরিচিত নাম, একটি সত্যিকারের ‘সিংহ’। তিনি এই লিগের সবচেয়ে আইকনিক ও কার্যকরী বিদেশি খেলোয়াড়দের একজন। দলের সঙ্গে তার বন্ধন অনন্য। আমরা আনন্দিত যে এবার তিনি হেড কোচ হিসেবে আমাদের সঙ্গে যোগ দিতে পারবেন।”
আরও পড়ুন: পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করা উচিত, মত সাবেক পিসিবি চেয়ারম্যানের
২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলা রঙ্কি এবার কোচের দায়িত্ব পেয়ে বলেন, ‘ইসলামাবাদ ইউনাইটেড সবসময় আমার জন্য একটি বাড়ির মতো। এই দলের সঙ্গে যে সম্পর্ক আমার আছে তা বিশেষ। হেড কোচ হিসেবে ফিরে আসা আমার জন্য বড় সম্মান। আমি এই দলের সাহসী ক্রিকেট, চরিত্র এবং বিজয়ী মানসিকতার ঐতিহ্য বজায় রাখতে এবং নতুন নেতা ও ম্যাচ-উইনার তৈরি করতে চাই।’
রঙ্কির কোচিং ক্যারিয়ার শুরু হয়েছে আরও বছর পাঁচেক আগে। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে তিনি নিউজিল্যান্ডের ফিল্ডিং ও উইকেটকিপিং কোচ হিসেবে কাজ করেছিলেন। পরের বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্ব পান তিনি। নিজেদের সাবেক খেলোয়াড়ের পাশাপাশি আন্তর্জাতিক কোচিংয়ের অভিজ্ঞতা থাকায় রঙ্কিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইসলামাবাদ।
আরও পড়ুন: পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের বিপক্ষে হাফিজ ও আকমল
]]>

৪ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·