ইসলামাবাদে ত্রিপক্ষীয় বৈঠকের মধ্যে ইরান নিয়ে ট্রাম্পের পোস্ট

১ দিন আগে
কয়েক সপ্তাহের যুদ্ধ বন্ধে পাকিস্তানের ইসলামাবাদে ইরান-মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু হওয়ার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামাজিকমাধ্যমে একটি পোস্ট করেছেন। খবর বিবিসির।

নিজের ট্রুথ সোশ্যালে পোস্টে ট্রাম্প বলেছেন, এই সংঘাতে ইরান ‘খুব খারাপভাবে হারছে।’


ট্রুথ সোশ্যাল-এ দেয়া দীর্ঘ পোস্টে ট্রাম্প দাবি করেন, গণমাধ্যমের সদস্যরা বলতে ভালোবাসেন যে ইরান ‘জিতছে’। অথচ প্রকৃতপক্ষে সবাই জানে যে তারা হারছে এবং খারাপভাবেই হারছে’।


এরপর তিনি এই সংঘাত চলাকালীন তার প্রশাসনের করা দাবিগুলোই পুনরাবৃত্তি করেন। ‘তাদের নৌবাহিনী নেই, তাদের বিমানবাহিনী নেই, তাদের বিমান বিধ্বংসী সরঞ্জাম অস্তিত্বহীন, রাডার অচল, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানাগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোনসহ প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তাদের দীর্ঘদিনের ‘নেতারা’ আর আমাদের মাঝে নেই, আল্লাহর প্রশংসা!’

 

আরও পড়ুন:হরমুজ প্রণালীতে ‘মাইন সরানোর’ কাজ শুরু করেছে মার্কিন বাহিনী: ট্রাম্প

 

এদিকে, সমুদ্রে মাইন পাতার বিষয়ে ইরানের কথা উল্লেখ করার পর তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন ‘সারা বিশ্বের দেশগুলোর প্রতি ‘অনুগ্রহ’ করে হরমুজ প্রণালী থেকে মাইন সরানোর কারা শুরু করছে।

 

এর আগে ইসলামাবাদে মার্কিন ও ইরানি কর্মকর্তারা পাকিস্তানের সঙ্গে সরাসরি ত্রিপক্ষীয় আলোচনা শুরু করেন


এই বৈঠকে ইরানে ইসরাইলের ও মার্কিন যুদ্ধ বন্ধ করতে আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন