সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি পর ইসরাইল প্রায় প্রতিদিন লেবাননে হামলা করলেও এ প্রথমবারের মতো ইসরাইল লক্ষ্য করে হামলা করল হিজবুল্লাহ।
লেবানন থেকে হিজবুল্লাহই রকেট হামলার করেছে বলে ইসরাইলি সামরিক নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে হামলায় কোনো ক্ষতি হয়েছি কিনা নিশ্চিত নয়।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে , লেবানন ও তার জনগণকে রক্ষা এবং ইসরােইলি আগ্রাসনের জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলি আগ্রাসন অব্যাহত রাখা এবং আমাদের নেতা ও যুবকদের হত্যার পাল্টা জবাব দেয়ার অধিকার আমাদের আছে। উপযুক্ত সময়ে ও স্থানে আমরা সেই জবাব দেব।
আরও পড়ুন: হোয়াইট হাউস /ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইসরাইল গত ১৫ মাস ধরে যে আগ্রাসন চালিয়ে আসছে, তা বিনা চ্যালেঞ্জে চলতে পারে না। এই হামলা সেই আগ্রাসন বন্ধ করতে এবং লেবাননের অধিকৃত ভূখণ্ড থেকে তাদের পিছু হটতে বাধ্য করার একটি সতর্কবার্তা।
এদিকে হিজবুল্লাহ উত্তর ইসরাইলের হাইফা শহরের কাছে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালানোর পর লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলা শুরু করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

৫ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·