ইসরাইলি ট্যাংক উড়িয়ে দেয়ার দাবি হিজবুল্লাহর

১ সপ্তাহে আগে
লেবাননের অধিকৃত কাফারশোবা পাহাড়ে একটি ইসরাইল মেরকাভা ট্যাংকে হামলার দাবি করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, প্রয়োজনীয় অস্ত্র ব্যবহার করে সামাকো সাইটে ট্যাংকটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এটি সরাসরি আঘাত হেনেছে বলেও দাবি করা হয়।

 

পৃথক বিবৃতিতে লেবাননে একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হিজবুল্লাহ। এতে বলা হয়, ইসরাইলি আগ্রাসনের জবাবে উপযুক্ত অস্ত্র ব্যবহার করে একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

 

আরও পড়ুন: ইরানের সঙ্গে কোনো আলোচনা নয়: ট্রাম্প

 

তবে হিজবুল্লাহর দাবির বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী এখনও কোনো মন্তব্য করেনি। এর আগে দিনের শুরুতে উত্তর ইসরাইলে কয়েক ডজন রকেট ও বেশ কয়েকটি ড্রোন হামলার দাবি করেছে হিজবুল্লাহ।

 

এদিকে মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে। তাদের দাবি, উত্তরাঞ্চলের বসতিগুলোকে নিরাপদ রাখতে একটি ‘নিরাপত্তা অঞ্চল’ তৈরি করাই এই অভিযানের লক্ষ্য।

 

সেনাবাহিনীর ৯১তম ডিভিশন দক্ষিণ লেবাননের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে বলে আজ মঙ্গলবার (৪ মার্চ) জানানো হয়েছে।


ইসরাইলের ভাষ্য অনুযায়ী, এই অভিযানের উদ্দেশ্য হলো হিজবুল্লাহর অবকাঠামোর ওপর বড় আকারের হামলা চালিয়ে ইসরাইলে অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা বলয় তৈরি করা।
 

]]>
সম্পূর্ণ পড়ুন