ইরানের আইআরজিসি আজ শনিবার (২১ মার্চ) জানায়, তারা ইরানের মধ্যাঞ্চলের আকাশে একটি ইসরাইলি এফ-১৬ যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে। তাদের দাবি অনুযায়ী, এটি ইসরাইলের তৃতীয় এফ-১৬ যুদ্ধবিমান যা গত তিন সপ্তাহে ভূপাতিত করা হয়েছে।
বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ আরও জানায়, স্থানীয় সময় ভোর ৩টা ৪৫ মিনিটে অনুপ্রবেশকারী ওই যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়। এতে তাদের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, এখন পর্যন্ত ২০০টিরও বেশি শত্রুপক্ষের আকাশযান—যার মধ্যে ড্রোন, ক্রুজ মিসাইল ও উন্নত যুদ্ধবিমান রয়েছে—লক্ষ্য করে ধ্বংস করা হয়েছে। সবশেষ গত বৃহস্পতিবার (১৯ মার্চ) মার্কিন সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইরান। তবে যুক্তরাষ্ট্র এই দাবি নাকচ করে দিয়েছে।
আরও পড়ুন: রয়টার্সের প্রতিবেদন / ইরান যুদ্ধ ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে
ইসরাইলি সামরিক বাহিনী স্বীকার করেছে যে তাদের একটি যুদ্ধবিমানকে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া ভূমি-থেকে-আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু করেছিল।
এক বিবৃতিতে তারা জানায়, বিমানটি অধিকৃত অঞ্চলের ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল এবং তেহরানের আশপাশের এলাকায় হামলা চালানোর মিশনে ছিল। তারা আরও দাবি করেছে, এ ঘটনায় যুদ্ধবিমানে কোনো ক্ষতি হয়নি। পাইলটরা জীবিত থাকতে পেরেছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরাইল ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর নতুন করে বিমান হামলা শুরু করে। এর জবাবে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার একের পর এক পাল্টা আক্রমণ চালায়। আজ শনিবার এই সংঘাত ২২তম দিনে গড়িয়েছে।
আরও পড়ুন: হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ
ঈদুল ফিতর উদযাপন এবং নওরোজ উপলক্ষে মধ্যপ্রাচ্যে লাখো মানুষ যখন উৎসব পালন করছে, তখনও ইরান ও লেবাননে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এতে কোনো তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েনি এবং আশপাশের বাসিন্দাদের জন্যও কোনো ঝুঁকি নেই।
ইরাকের বাগদাদে একটি মার্কিন সামরিক স্থাপনার কাছে ড্রোন হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই স্থাপনাটি বারবার হামলার শিকার হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চান না। সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনি যখন প্রতিপক্ষকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছেন, তখন যুদ্ধবিরতি করা হয় না।’
]]>
৩ সপ্তাহ আগে
৯







Bengali (BD) ·
English (US) ·