ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হরমোজগানে ৭০ জন নিহত

৬ দিন আগে
ইসরাইলি-মার্কিন যৌথ হামলায় ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ৯০ জন আহত হয়েছেন। হরমোজগান মেডিকেল সায়েন্সেসের প্রধান এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে স্থানীয় ফার্স নিউজ এজেন্সি।

প্রতিবেদন মতে, হরমোজগান মেডিকেল সায়েন্সেসের প্রধান জানিয়েছেন, হরমোজগানের মিনাব ও জাস্ক শহরে হামলায় অন্তত ৭০ জন মারা গেছেন এবং ৯০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে মিনাবের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ৫৩ শিক্ষার্থী রয়েছে। হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান পরোক্ষ আলোচনার মধ্যে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে শুরু করেছে ইসরাইল। মার্কিন ও ইসরাইলি যৌথ হামলায় তেহরানে ইরানি প্রেসিডেন্টের বাসভবনসহ ৩০টিরও বেশি স্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলা এখনও অব্যাহত রয়েছে।

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে ইরান যুদ্ধে না জড়ানোর আহ্বান ওমানের পররাষ্ট্রমন্ত্রীর

 

জবাবে কয়েক ঘণ্টা পরই ইসরাইলে পাল্টা হামলা শুরু করে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলো টার্গেট করা হয়েছে। লক্ষ্যবস্তুগুলো হলো- কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি ও বাহরাইনের পঞ্চম মার্কিন ঘাঁটি।

]]>
সম্পূর্ণ পড়ুন