ইসরাইল ও যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা

৬ দিন আগে
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সোশ্যাল মিডিয়ায় একটি প্রতিবাদী বার্তা প্রকাশ করেছেন।

এতে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে নেতানিয়াহু এবং ট্রাম্পের যুদ্ধ সম্পূর্ণরূপে অপ্ররোচিত, অবৈধ।

 

তিনি বলেন, ট্রাম্প আমেরিকা ফার্স্ট কে ইসরাইল ফার্স্ট-এ পরিণত করেছেন - যার অর্থ আমেরিকা শেষ।

 

আরও পড়ুন:ইরানে হামলা / মধ্যপ্রাচ্যে কোন কোন বিমান সংস্থা ফ্লাইট বাতিল করল?

 

আরাঘচি আরও বলেন, আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী এই দিনের জন্য প্রস্তুত এবং আক্রমণকারীদের তাদের প্রাপ্য শিক্ষা দেবে।

 

শনিবার সকালে ইরানের বেশ কয়েকটি স্থানে হামলা চালায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইরান পাল্টা হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও ইসরাইলে ব্যাপক হামলা চালায় তেহরান। 

 

এদিকে, ইসরাইল ইরানের একটি স্কুলে হামলা চালিয়েছে। তাতে অন্তত ৩৬ জন শিক্ষার্থী নিহত হয়েছে। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইরানের হামলায় একজন নিহত হয়েছেন।  

 
 

]]>
সম্পূর্ণ পড়ুন