ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার বিষয়ে সতর্ক করল রাশিয়া

১ সপ্তাহে আগে
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার আশঙ্কা প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটম। খবর আল জাজিরার।

মঙ্গলবার (৩ মার্চ) রোসাটমের প্রধান আলেক্সি লিখাচেভ হামলার বিষয়ে সতর্ক করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ।

 

গত শনিবার রোসাটম জানিয়েছে, তারা ইরান থেকে প্রায় ১০০ রুশ কর্মকর্তাকে সরিয়ে নিয়েছে। যদিও তাদের কর্মীরা বন্দর নগরীতে রাশিয়া-নির্মিত বিদ্যুৎকেন্দ্রে অবস্থান করছে।

 

একইসঙ্গে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু না করার আহ্বান জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটম। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘কোনো অবস্থাতেই’ পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা উচিত নয়।

 

আরও পড়ুন: সর্বোচ্চ নেতা নির্বাচন কবে হতে পারে, জানাল ইরান

 

এদিকে ইরানের নাতাঞ্জ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ।

 

মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে, এই হামলায় নাতানজ কেন্দ্রের ভূগর্ভস্থ অংশে প্রবেশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ক্ষয়ক্ষতির ফলে কোনো তেজস্ক্রিয় প্রভাবের আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।
 

]]>
সম্পূর্ণ পড়ুন