‘আমাদের পক্ষ থেকে, আমরা এমন সবকিছু করব যা আপনাদের স্বার্থে, এই অঞ্চলের সকল মানুষের স্বার্থে কাজ করে, যাতে যত দ্রুত সম্ভব শান্তি অর্জিত হতে পারে।’ রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির কাছে পুতিনের এই বক্তব্য উদ্ধৃত করেছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে, পুতিন বলেছেন, রাশিয়া আশা করে যে ইরানের জনগণ তার ভাষায় এই ‘কঠিন সময়’ কাটিয়ে উঠবে এবং শান্তি বিরাজ করবে।
আরও পড়ুন:পুতিনের সমর্থন চাইতে রাশিয়ায় পৌঁছালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি
এর আগে ওমানে সফর শেষে সোমবার রাশিয়া পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি। পুতিনের সঙ্গে ইরান যুদ্ধ ও অন্যান্য ইস্যুতে আলোচনা হওয়ার কথা তাদের।
এদিকে, পাকিস্তানের মধ্যস্থতায় দ্বিতীয় দফা শান্তি আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য থাকায় তা অনুষ্ঠিত হয়নি। তবে পাকিস্তানে গিয়ে সেখানকার মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি রাশিয়ায় যান।
আরও পড়ুন:রাশিয়া সফরে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
]]>
১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·