তবে ঠিক কখন ওই পানির শোধনাগারে হামলা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর বিবিসি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহসেন ফারহাদিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে,
কেশম দ্বীপের একটি লবণাক্ত পানি শোধনাগারে হামলা হয়েছে এবং এটি এখন সম্পূর্ণরূপে অচল। স্বল্প সময়ে এর মেরামত সম্ভব নয়।
তিনি আরও জানান, এই শোধনাগারটি মেরামতের উপযুক্ত অবস্থা তৈরি না হওয়া পর্যন্ত এলাকাটির পানির চাহিদা ট্যাংকার এবং অন্যান্য শোধনাগারের মাধ্যমে পূরণ করা হবে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে ইরানে যাবে দুর্ধর্ষ চেচেন আর্মি!
এদিকে হরমোজগানের ডেপুটি গভর্নর আহমদ নাফিসি ইরানের মেহর নিউজ এজেন্সিকে বলেন, ‘যুদ্ধের প্রথম দিকে কেশমের পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা ছাড়া নতুন কোনো হামলা হয়নি।’
সূত্র: বিবিসি
]]>
১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·