ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নতুন কমান্ডার আহমাদ ভাহিদি

৫ দিন আগে
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নতুন কমান্ডার হিসেবে আহমাদ ভাহিদিকে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আইআরজিসির কমান্ডার-ইন-চীফ মোহাম্মদ পাকপুরের মৃত্যুর খবর নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা। খবর বিবিসি’র।

আইআরজিসি ইরানের প্রধান সেনা, রাজনৈতিক এবং অর্থনৈতিক বাহিনী, এবং এটি দেশটির নিয়মিত সামরিক বাহিনী থেকে পৃথকভাবে পরিচালিত হয়।

 

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী আধাসামরিক বাহিনীগুলোর অন্যতম।

 

প্রায় ৪৫ বছর আগে ইরানে বিপ্লবী গার্ড বাহিনী (সিপাহ-ই পাসদারান) প্রতিষ্ঠিত হয়। এর লক্ষ্য ছিল ইরানের ইসলামি বিপ্লবকে সুরক্ষিত করা। 

 

আরও পড়ুন: ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তোলপাড় ইসরাইল, বহু হতাহত

 

এ বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা দুই লাখের মতো এবং তাদের নিজস্ব স্থল, বিমান ও নৌবাহিনী আছে। তা ছাড়া ইরানের কৌশলগত অস্ত্রসমূহেরও দেখাশোনা তারাই করে।

 

এদিকে গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলিরেজা আরাফিকে ইরানের লিডারশিপ কাউন্সিলের ধর্মীয় বিচারবিদ সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত এই কাউন্সিলই সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবে।

 

প্রতিবেদন অনুসারে, ইরানের নতুন নেতা নির্বাচনের দায়িত্বে রয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্টস। 

 

আরও পড়ুন: ইরানের হামলায় কাঁপছে কুয়েত ও আরব আমিরাত, নিহত ৪

 

আলিরেজা আরাফি অস্থায়ী লিডারশিপ কাউন্সিলে দায়িত্ব পালন করবেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং এবং প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই এর সঙ্গে।

]]>
সম্পূর্ণ পড়ুন