মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসানে পাকিস্তানে আলোচনা ব্যর্থ হওয়ার পর রোববার (১২ এপ্রিল) সিএনএনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের কারণে চীনে পূর্বনির্ধারিত একটি রাষ্ট্রীয় সফর স্থগিত করেন তিনি। যা আগামী মাসে হওয়ার কথা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন।
আরও পড়ুন: ফক্স নিউজকে ট্রাম্প / আমি একদিনেই ইরানকে ধ্বংস করতে পারি
গত শনিবার (১১ এপ্রিল) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ইঙ্গিত দিয়েছেন, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তিনজন সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নে এ ধরনের তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে সহায়তা করছে—এ বিষয়টি যদি সত্য হয়, তাহলে চীন বড় ধরনের সমস্যার মুখে পড়বে।’
]]>
২ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·