সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার কথা উল্লেখ করে পোস্টে ট্রাম্প বলেন, গুরুত্বপূর্ণ এই নৌপথটি (হরমুজ প্রণালী) খুলে না দিলে তারা ‘নরকে বাস করবে’।
ট্রুথ সোশ্যালে দেয়া ট্রাম্পের পোস্ট।
গেল ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কার্যত বন্ধ থাকা হরমুজ প্রণালীটি সোমবারের (৬ এপ্রিল) মধ্যে পুনরায় খুলে দেয়ার জন্য তেহরানকে দেয়া স্ব-আরোপিত সময়সীমার আগেই এই পোস্ট দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
আরও পড়ুন: যুদ্ধবিমান ভূপাতিত: চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্বের বার্তা
বড় হামলার ইঙ্গিত দিয়ে ট্রাম্প লেখেন,
মঙ্গলবার ইরানে একই সাথে বিদ্যুৎকেন্দ্র দিবস এবং সেতু দিবস পালিত হবে। এর মতো আর কিছুই হবে না!!!
হরমুজ প্রণালী না খুললে ‘নরকে বাস করতে হবে’ বলেও হুমকি দেন ট্রাম্প। সঙ্গে বেশ কিছু অশালীন শব্দও ব্যবহার করেন তিনি, যা সংবাদে প্রকাশযোগ্য নয়।
সূত্র: বিবিসি
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·