ইরান যুদ্ধে যেভাবে পাল্টে গেছে যুক্তরাষ্ট্র-ইউরোপ সমীকরণ

১ সপ্তাহে আগে
ইরান যুদ্ধে পাল্টে গেছে যুক্তরাষ্ট্র-ইউরোপ সমীকরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নিরাপত্তা কাঠামোতে যে ভারসাম্য তৈরি হয়েছিল, এখন তা ধীরে ধীরে বদলে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র নিজেই নানা কৌশলগত চাপের মুখে আছে। আর এই পরিবর্তনের সুযোগ নিচ্ছে ইউরোপীয় শক্তিগুলো, মানছে না ওয়াশিংটন নীতি। যদিও অর্থনীতি ও প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা এখনো ইউরোপের বড় সীমাবদ্ধতা বলেই মনে করা হচ্ছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ইউরোপে প্রবেশ করে শুধু বিজয়ী শক্তি হিসেবে নয়, বরং ন্যাটোসহ পুরো নিরাপত্তা কাঠামোর কেন্দ্রে অবস্থান নেয়। পশ্চিম ইউরোপ হয়ে ওঠে ওয়াশিংটনের সামরিক ও কৌশলগত ঘাঁটি।

 

দীর্ঘদিন এই ব্যবস্থায় ইউরোপ নিরাপত্তা পেয়েছে, আর যুক্তরাষ্ট্র পেয়েছে ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তারের সুবিধা। তবে সেই পুরনো সমীকরণ এখন চাপা উত্তেজনায় রূপ নিচ্ছে।

 

রুশ সংবাদমাধ্যম আরটি’র বিশ্লেষণ বলছে, সম্প্রতি পশ্চিম ইউরোপ আর আগের মতো ওয়াশিংটনের নীতি অনুসরণ করছে না। ব্রিটেনের নৌ অবরোধে না যাওয়ার সিদ্ধান্তকে এই পরিবর্তনের বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

 

বিশেষ করে, ইরান ও হরমুজ প্রণালীর মতো স্পর্শকাতর ইস্যুতে ইউরোপ এখন বেশি সতর্ক অবস্থান নিচ্ছে, যা ট্রান্স-আটলান্টিক ঐক্য নিয়ে নতুন প্রশ্ন তুলছে। 

 

আরও পড়ুন: ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতা ঘিরে প্রশ্ন কেন

 

বিশ্লেষকরা বলছেন, ইউরোপের এই আচরণ কোনো আকস্মিক সিদ্ধান্ত নয় বরং দীর্ঘমেয়াদি বাস্তবতার ফল। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার ওপর ইউরোপের নির্ভরতা থাকলেও, ইতিহাস বলছে, সবসময় পূর্ণ নিশ্চয়তা পাওয়া যায়না। তাই ফ্রান্সসহ কিছু দেশ আগে থেকেই স্বতন্ত্র প্রতিরক্ষা নীতি গড়ে তুলেছে, যা এখন হয়ে উঠছে আরও সক্রিয়।

 

এদিকে, একই সময়ে যুক্তরাষ্ট্র নিজেই বহু কৌশলগত চাপের মুখে রয়েছে। রাশিয়া, চীন এবং মধ্যপ্রাচ্যকে একসঙ্গে সামলাতে গিয়ে ওয়াশিংটনের নীতি আরও জটিল হচ্ছে। এই অনিশ্চয়তার সুযোগ নিচ্ছে ইউরোপীয় দেশগুলো। যদিও অর্থনীতি ও প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা এখনো ইউরোপের বড় সীমাবদ্ধতা বলেই মনে করা হচ্ছে।

 

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র–ইউরোপ সম্পর্ক এখন নতুন এক পর্যায়ে প্রবেশ করছে। আগামীতে সম্পর্ক থাকলেও তা হবে অনেক বেশি কৌশলগত, লেনদেন-ভিত্তিক।

]]>
সম্পূর্ণ পড়ুন