মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।
সম্প্রচারিত সাক্ষাৎকারের একটি অংশে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, এটি (যুদ্ধ) শেষের খুব কাছাকাছি পৌঁছেছে।
নিজের বক্তব্যের ওপর জোর দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি মনে করি, এটি শেষ হওয়ার একদম দ্বারপ্রান্তে রয়েছে।’
আরও পড়ুন:যুক্তরাষ্ট্র-ইরান ‘আগামী দুই দিনের মধ্যে’ আলোচনায় বসতে পারে: ট্রাম্প
এর আগে ইরান যুদ্ধ শেষ করতে গত শনিবার ইসলামাবাদে শান্তি আলোচনায় বসেন মার্কিন-ইরানের প্রতিনিধিরা।
কিন্তু দীর্ঘ ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো চুক্তি না হওয়ায় হরমুজে জাহাজ আসা বা যাওয়ার ওপর অবরোধ দেন ট্রাম্প। এর মধ্যেই দ্বিতীয় দফা শান্তি আলোচনা নিয়ে আশাবাদ জানান নেতারা। বৃহস্পতিবার এই আলোচনা বসতে পারে।
]]>
১৪ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·