ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তান ও চীনের পাঁচ দফা প্রস্তাব, কী ভাবছে যুক্তরাষ্ট্র?

১ সপ্তাহে আগে
ইরানে চলমান যুদ্ধের অবসানে পাঁচ দফার একটি যৌথ পরিকল্পনা ঘোষণা করেছে পাকিস্তান ও চীন। যুদ্ধ অবিলম্বে বন্ধ করা এবং শিগগিরই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছে দেশ দুটি।

মঙ্গলবার (৩১ মার্চ) বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব পেশ করা হয়।

 

বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এই পাঁচ দফা প্রস্তাবের রূপরেখা তুলে ধরেছে দুই দেশ। প্রস্তাবের প্রথম দফায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, যুদ্ধে জড়িত সব পক্ষকেই উত্তেজনা আর না বাড়ানো এবং যুদ্ধে দুর্ভোগে পড়া মানুষদের জন্য মানবিক ত্রাণ পৌঁছাতে দেয়ার আহ্বান জানানো হয়েছে। 

 

আরও পড়ুন: ‘আসুন, আমরা অপেক্ষা করছি’, ভিডিও বার্তায় ইরানি সেনাবাহিনীর হুঁশিয়ারি

 

দ্বিতীয় দফায় অবিলম্বে শান্তি আলোচনা শুরু করার ওপর জোর দেয়া হয়। এছাড়া বিরোধ নিরসনে একমাত্র কার্যকর পথ হিসাবে প্রস্তাবে তুলে ধরা হয়েছে সংলাপ ও কূটনীতিকে।

 

তৃতীয় দফায় বেসামরিক নাগরিক এবং সামরিক নয় এমন লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ করা, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা, জ্বালানি, বিদ্যুৎ, পানি পরিশোধন প্ল্যান্ট এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

 

চতুর্থ দফায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এবং ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এই প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।

 

পঞ্চম দফায় জাতিসংঘ সনদের সঙ্গে সঙ্গতি রেখে একটি বিস্তৃত শান্তি কাঠামো প্রতিষ্ঠা করা এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

 

আরও পড়ুন: ইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

 

এদিকে ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-কে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাকিস্তান ও চীনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে সরাসরি কোনো জবাব দেননি। তিনি শুধু বলেন, যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা ভালোভাবে এগোচ্ছে।

 

বিষয়টি সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, চীন-পাকিস্তানের এই উদ্যোগের বিষয়ে হোয়াইট হাউসের কোনো আপত্তি নেই।

]]>
সম্পূর্ণ পড়ুন