ফক্স নিউজের ‘দ্য সানডে ব্রিফিং’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, ‘তারা যদি কথা বলতে চায়, তবে তারা আমাদের কাছে আসতে পারে অথবা আমাদের ফোন করতে পারে। আপনারা জানেন, সেখানে টেলিফোন আছে। আমাদের কাছে চমৎকার ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা রয়েছে।’
ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে এবং যুক্তরাষ্ট্র এতে জয়ী হবে। ইরান নিয়ে আমরা এখন যাদের সঙ্গে কাজ করছি তাদের কিছু মানুষ খুবই বিচারবুদ্ধিস্ম্পন্ন, আবার কিছু মানুষ তা নয়। আমি আশা করি ইরান বুদ্ধিমান হবে।
ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো চুক্তিতে অবশ্যই পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে।
আরও পড়ুন: হরমুজ প্রণালি খোলাসহ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের
এদিকে যুদ্ধ অবসানে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে ইরান। গত দুইদিনের ব্যবধানে আঞ্চলিক তিনটি দেশ সফর করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
রোববার রাতে তিনি পাকিস্তান থেকে রাশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছেন। রাশিয়া সফরে সেন্ট পিটার্সবার্গ শহরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন আব্বাস আরাঘচি।
আরও পড়ুন: হামলাকারীর ‘সম্ভাব্য’ টার্গেট ছিলেন ট্রাম্প ও অন্যান্য কর্মকর্তারা: ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল
সোমবার (২৭ এপ্রিল) মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও অংশ নেবেন। যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাত এবং তা বন্ধে চলমান আলোচনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হবে এই বৈঠকে।
চলতি সপ্তাহে মাত্র দুই দিনের ব্যবধানে দুইবার পাকিস্তান সফর করেছেন আব্বাস আরাঘচি। গত শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ইসলামাবাদে পৌঁছান তিনি। এরপর ওমানে উচ্চপর্যায়ের বৈঠক শেষে রোববার আবারও পাকিস্তানে ফেরেন।
]]>
৬ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·