ইমনের বদলি হিসেবে লঙ্কান অলরাউন্ডারকে দলে নিল লাহোর

৩ দিন আগে
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সশ্রীলঙ্কার ব্যাটিং অলরাউন্ডার চারিথ আসালঙ্কাকে মৌসুমের বাকি অংশের জন্য দলে নেয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশি উইকেটকিপার-ব্যাটার পারভেজ হোসেন ইমন ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর তার বদলি হিসেবে এই লঙ্কান তারকাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বাঁ হাতি এই ব্যাটার এবং কার্যকর অফ-স্পিনার আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞ। তিনি শ্রীলঙ্কার হয়ে সব ফরম্যাটেই খেলেছেন। তার আগমন কালান্দার্সের মিডল অর্ডারকে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ শেষ পর্যায়ে।


ইমন সম্প্রতি মুলতান সুলতান্সের বিপক্ষে খেলতে গিয়ে কাঁধে চোট পান।  আসিফ আলির সঙ্গে মাঠে সংঘর্ষের ফলে তার লিগামেন্ট ছিঁড়ে যায়। চলতি মৌসুমে তিনি ক্বালান্দার্সের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন।


আসালঙ্কা ১৭ এপ্রিল কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচের আগে দলে যোগ দেবেন।


বর্তমানে কালান্দার্স পাঁচ ম্যাচে দুই জয় ও তিন হারে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে রয়েছে। তারা সর্বশেষ ম্যাচে পেশোয়ার জালমির কাছে বড় ব্যবধানে হেরেছে। কালান্দার্স  ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯৭ রানে অলআউট হয় (১৭ ওভারে)।


আরও পড়ুন: চার মাসে ১১ ব্যাটার ‘রিটায়ার্ড আউট’— জিতেছে মাত্র ৪ দল


প্রথমে ব্যাট করে জালমি ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান তোলে। কুশল মেন্ডিস ৭৪ রানের (৪৮ বলে ৫ চার ও ৪ ছক্কা) ইনিংস খেলেন। বাবর আজম ৪৩ রান (৪০ বল) করেন, আর মিচেল ব্রেসওয়েল শেষ দিকে ১০ বলে ২১ রানের ক্যামিও খেলেন।


জবাবে কালান্দার্সের ইনিংস কখনোই গতি পায়নি। ফখর জামান ও আব্দুল্লাহ শফিক প্রত্যেকে ২১ রান করেন, আর দুনিথ ভাল্লালাগে করেন ২০ রান। তবে দলটি ১০০ রানের আগেই অলআউট হয়ে যায়।

 

আরও পড়ুন: আম্পায়ারকে মারলে কি শাস্তি হবে—এমন মন্তব্য করে নিষিদ্ধ নেপালের ক্রিকেটার


বল হাতে জালমির মাইকেল ব্রেসওয়েল ১৮ রানে ৩ উইকেট শিকার করেন। সুফিয়ান মুকিমও তিনটি করে উইকেট নেন, নাহিদ রানা নেন ২ উইকেট।


লাহোরের পক্ষে শাহিন আফ্রিদি ৩টি এবং মোস্তাফিজুর রহমান নেন দুইটি উইকেট।

 

]]>
সম্পূর্ণ পড়ুন