লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৯৯ রানের বড় সংগ্রহ গড়ে লাহোর। ওপেনিং জুটিতে ৮৪ রান এনে দারুণ সূচনা করেন মোহাম্মদ নাঈম (৩০) ও ফখর জামান (৫৩)। মাঝখানে পিএসএলে অভিষেক হওয়া টাইগার ব্যাটার পারভেজ হোসেন ইমন ১৩ বলে ১৪ রান করেন।
শেষ দিকে হাসিবউল্লাহ খান (৪০) ও সিকান্দার রাজার ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় দলটি। কিংসমেনের হয়ে দুইটি করে উইকেট পান অজি পেসার রাইলি মেরেডিথ এবং পাকিস্তানি বোলার হাসান খান।
আরও পড়ুন: পিএসএলে দল পেলেন খাজা
জবাবে শুরুটা ভালো হলেও হঠাৎ ব্যাটিং ধসে নামে হায়দরাবাদের। মারনাস লাবুশেন ২৬ রান করলেও কেউ বড় ইনিংস খেলতে পারেননি। বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ছিলেন দারুণ কিপটে। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ১ উইকেট।
এছাড়া সিকান্দার রাজা, হারিস রউফ ও উবাইদ শাহ নেন দুটি করে উইকেট। ১৩০ রানে অলআউট হয়ে বড় হার নিয়েই মাঠ ছাড়ে হায়দরাবাদ। তাতে ৬৯ রানের বড় জয় নিয়ে আসর শুরু করে লাহোর।

৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·