ইফতারের পর পরই কফি খেলে কী ঘটে শরীরে?

৪ সপ্তাহ আগে
ইফতারের পর অনেকেই অভ্যাসবশত কফি পান করেন। তবে ইফতারের সঙ্গে সঙ্গে কফি খাওয়ার কিছু ভালো দিক থাকলেও কয়েকটি পার্শ্বপ্রতিক্রিয়াও হতে পারে। কারণ কফি-তে থাকা ক্যাফেইন শরীরে দ্রুত প্রভাব ফেলে।

দেখে নিন ইফতারের পর পরই কফি খেলে শরীরে যা ঘটে-


১. হজমে সমস্যা হতে পারে: সারাদিন খালি পেটে থাকার পর ইফতারে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে কফি পান করলে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বাড়তে পারে। এতে অম্বল বা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে।


২. পানিশূন্যতা বাড়াতে পারে: ক্যাফেইন হালকা ডাইইউরেটিক (মূত্রবর্ধক)। তাই ইফতারের পরপরই কফি খেলে শরীর থেকে পানি দ্রুত বের হয়ে যেতে পারে।

 

আরও পড়ুন: ইফতারে টক দই খেলে কী ঘটে শরীরে?


৩. পুষ্টি শোষণে বাধা দিতে পারে: খাবারের সঙ্গে সঙ্গে কফি পান করলে শরীরের আয়রনসহ কিছু খনিজ উপাদান ঠিকভাবে শোষিত নাও হতে পারে।


৪. ঘুমের সমস্যা হতে পারে: ইফতারের পর বেশি কফি পান করলে রাতে ঘুমের সমস্যা হতে পারে, যা রোজার সময় শরীরকে আরও ক্লান্ত করে দিতে পারে।


৫. সাময়িক সতেজতা দেয়: কফিতে থাকা ক্যাফেইন মস্তিষ্ককে উদ্দীপিত করে, ফলে ক্লান্তি কমে এবং কিছুটা সতেজ অনুভূতি পাওয়া যায়।

 

আরও পড়ুন: ইফতারে চিনি মেশানো শরবত কাদের জন্য ঝুঁকিপূর্ণ?


কখন কফি খাওয়া ভালো?

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ইফতারের খাবার খাওয়ার ৩০–৬০ মিনিট পর কফি পান করা তুলনামূলক ভালো।

]]>
সম্পূর্ণ পড়ুন