সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবির একটি টহল দল সীমান্তে দায়িত্ব পালনকালে নদীর পাড়ে ধানক্ষেতের পাশে কাদাপানি মাখা অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে। সীমান্তের জিরো লাইন (শূন্যরেখা) থেকে আনুমানিক ৫০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে মরদেহটি পড়ে ছিল। পরে খবর পেয়ে মহেশপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, ‘অজ্ঞাতনামা মরদেহটি বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া গেছে। গত কয়েক দিনে এই সীমান্ত এলাকায় বিজিবির আওতাধীন কোনো গুলির ঘটনা ঘটেনি। যেহেতু মরদেহটি জিরো লাইনের ৫০ গজ ভেতরে ছিল, তাই এটি সীমান্তকেন্দ্রিক কোনো ঘটনা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
আরও পড়ুন: মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে পোড়া মরদেহ উদ্ধার
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিহত ওই যুবককে আগে এলাকায় দেখা যায়নি। মহেশপুর থানা-পুলিশ ও বিজিবি জানিয়েছে, এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এমনকি আশপাশের কোনো এলাকা থেকে কেউ নিখোঁজ হওয়ার খবরও পুলিশের কাছে নেই।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলাসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·