ঢাকার বিভিন্ন লোকেশনে টানা ৩ দিনব্যাপী শুটিং শেষে নাটকটির কাজ সম্পন্ন হয়েছে—আর এখন শুরু হয়েছে অন এয়ারের কাউন্টডাউন।
নাটকটিতে হিরো হিসেবে থাকছেন ফারহান, আর হিরোইন চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে। দুজনকে একসঙ্গে পর্দায় দেখার আগ্রহ ইতোমধ্যেই তৈরি করেছে দারুণ আলোচনা। প্রেম, সম্পর্ক, পরিবার—সবকিছুর টানাপড়েনকে শহুরে বাস্তবতায় মিশিয়ে নাটকটি সাজানো হয়েছে এমনভাবে, যাতে প্রতিটি দৃশ্য দর্শকের মনে ‘ফিল’ তৈরি করে।
আরও পড়ুন: নারী-পুরুষের সমতা নিয়ে যা বললেন মিথিলা
নাটকটির চিত্রনাট্য লিখেছেন অবয়ব সিদ্দিকী এবং পরিচালনা করেছেন রাইয়ান মাহমুদ। নির্মাতা টিমের লক্ষ্য—শুধু বিনোদন নয়, এমন একটা গল্প বলা, যেখানে ভালোবাসা থাকবে, থাকবে হালকা হাসি, আবার থাকবে সম্পর্কের কিছু গভীর প্রশ্নও।
ইতোমধ্যে জাগো এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে নাটকটির পোস্টার এবং টিজার রিলিজ হয়েছে, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন: বাশারকে নিয়ে কেয়া পায়েলের পোস্ট, প্রেমের জল্পনা তুঙ্গে!
নাটকটি দেখা যাবে ১৫ জানুয়ারি। শুধুমাত্র জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।

৪ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·