ইংলিশদের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন গুডাকেশ মোতি। জ্যাকব বেথেল, টম ব্যান্টন ও অধিনায়ক হ্যারি ব্রুকের উইকেট তুলে নিয়েছেন এই স্পিনার। অষ্টম ওভারে ব্যান্টন ও দশম ওভারে বেথেলকে ফিরিয়ে ম্যাচের লাগাম নিজেদের হাতের মুঠোয় নিয়ে নেয় উইন্ডিজ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দলীয় ৭৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পরে তারা। সেখান থেকে দলের হাল ধরেন শেরফান রাদারফোর্ড। ৪২ বলে খেলেন ৭৬ রানের অপরাজিত ইনিংস। শেষ দিকে জেসন হোল্ডারের ১৭ বলে ৩৩ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।
জবাব দিতে নেমে ভালো শুরু পায় ইংল্যান্ড। শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকেন ফিল সল্ট। ১৪ বলে চার বাউন্ডারি ও দুই ছক্কায় ৩০ রান করে ফেরেন শেফার্ডের বলে ক্যাচ দিয়ে। দলীয় রান তখন ৩.২ ওভারে ৩৮।
আরও পড়ুন: নিজেদের পুরোটা দিয়েও জিততে না পারার আক্ষেপ রশিদ খানের
পাওয়ার প্লেতেই স্কোরবোর্ডে জমা করে ৬৭ রান। এরপর দলীয় ৭৪ রানের মাথায় রোস্টন চেজের বলে পাওয়েলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৪ বলে ২১ রান করা জস বাটলার। টম ব্যান্টন অবশ্য টিকতে পেরেছিলেন মাত্র ৪ বল। ২ রান করে গুডাকেশ মোতির শিকার হয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটার।
৯০ রানেই ৪ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড। সেখান থেকে দলের হাল ধরেন স্যাম কারান ও হ্যারি ব্রুক। দলীয় ১৩১ রানের মাথায় ব্রুক আউট হলে ভাঙে তাদের ২৬ বলে ৪১ রানের জুটি। ফেরার আগে অধিনায়কের ব্যাট থেকে আসে ১৪ বলে ১৭ রান।
এরপর বাকিদের মধ্যে আর কেউই দলের হাল ধরতে পারেননি। উইল জ্যাকস, জেমি ওভারটন, জোফরা আর্চার, লিয়াম ডসন ও আদিল রশিদ— কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই করেছেন স্যাম কারান। ৩০ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে গুডাকেশ মোতি শিকার করেছেন ৩ উইকেট। রোস্টন চেজ নিয়েছেন ২ উইকেট। এছাড়া আকিল হোসেন, রোমারিও শেফার্ড ও সামার জোসেফ নিয়েছেন ১টি করে উইকেট।
আরও পড়ুন: রিশাদের পর পিএসএলে দল পেলেন নাহিদ ও ইমন
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ক্যারিবিয়ানরা। দুই ওপেনার শাই হোপ এবং ব্রেন্ডন কিং ফিরেছেন প্রথম দুই ওভারেই। ৩ বলে ০ রান করেছেন হোপ। সমান বলে কিং করেছেন ১ রান। দলীয় ৮ রানের মাথায় সাজঘরে ফেরেন দুই ওপেনার।
এরপর দলের হাল ধরেন শিমরন হেটমায়ার এবং রোস্টন চেজ। ১২ বলে ২৩ রানের ক্যামিও খেলে দলের ৫৫ রানের মাথায় বিদায় নেন হেটমায়ার। পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
হেটমায়ারের বিদায়ের পর ক্রিজে আসেন শেরফান রাদারফোর্ড। আরেক প্রান্তে চেজ এগিয়েছে দেখেশুনে। ২৯ বলে ৩৪ রান করা চেজ থেমেছেন দলের ৭৭ রানের মাথায়। এরপর রাদারফোর্ডের সাথে যোগ দিয়েছেন রোভম্যান পাওয়েল। ১৩ বলে ১৪ রান করে বিদায় নেন এই ব্যাটার। শেষ দিকে ১৭ বলে ৩৩ রানের ক্যামিও খেলেন জেসন হোল্ডার। আর রাদারফোর্ড অপরাজিত থাকেন ৪২ বলে ৭৬ রানে। ইংল্যান্ডের হয়ে জেমি ওভারটন ও আদিল রশিদ নিয়েছেন ২টি করে উইকেট। স্যাম কারান ও জোফরা আর্চার নিয়েছেন ১টি করে উইকেট।
]]>
১ মাস আগে
৮







Bengali (BD) ·
English (US) ·