‘আসুন, আমরা অপেক্ষা করছি’, ভিডিও বার্তায় ইরানি সেনাবাহিনীর হুঁশিয়ারি

১ সপ্তাহে আগে
ইরানের সেনাবাহিনী এক ভিডিওতে তাদের কমান্ডোদের কিছু দৃশ্য তুলে ধরেছে এবং বলেছে, তারা ‘মার্কিন সৈন্যদের মোকাবিলা ও পরাজিত করতে প্রস্তুত’। ভিডিওটি প্রকাশিত হয়েছে ইরানের প্রেস টিভিতে।

৫৯ সেকেন্ডের ভিডিওটিতে নাটকীয় মিউজিকের সঙ্গে দ্রুতগতির দৃশ্যায়নে ইরানের বিশেষ বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে।

 

ভিডিওতে একটি বার্তাও প্রদর্শিত হয়: ‘আরও কাছে আসুন, আমরা অপেক্ষা করছি।’ 

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে ইরানে যাবে দুর্ধর্ষ চেচেন আর্মি!

 

Iran’s Army released footage of its elite commandos, declaring it is ready to confront and defeat American soldiers.

Follow: https://t.co/mLGcUTS2ei pic.twitter.com/gIdaV4W8lI

— Press TV 🔻 (@PressTV) March 31, 2026

 

ভিডিওর বিভিন্ন অংশে দেখা যায়, পূর্ণ সামরিক সরঞ্জাম পরিহিত সৈন্যরা যুদ্ধ অনুশীলন করছে এবং দুর্গম ভূখণ্ডের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। 

 

আরও পড়ুন: ট্রাম্পের হুমকির পর দুবাই উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা

 

আরেকটি দৃশ্যে, একটি বড় ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর বিস্ফোরণের দৃশ্য দেখানো হয়।

 

সূত্র: এনডিটিভি

]]>
সম্পূর্ণ পড়ুন