এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করে গ্রেফতাদের আদালতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া উইং থেকে জানানো হয়, শুক্রবার (১৩ মার্চ) রাত পৌণে দুইটার দিকে আশুগঞ্জ টোলপ্লাজায় অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাকে তল্লাশি করে ছয়টি মালিং তার, ৫০টি বৈদ্যুতিক টানা প্লেট, ৫০টি বৈদ্যুতিক টানা রড, এক ব্যারেল তারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এসব সরঞ্জামের মূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা।
আরও পড়ুন: দুই দফা অভিযানে সম্রাট গ্রুপের প্রধান গ্রেফতার, ধস্তাধস্তিতে ৩ পুলিশ সদস্য আহত
এ সয়ম চোরাই পণ্য বহনকারি খুলনার দৌলতপুরের শরীফুল ইসলাম রবিন (২৬), একই এলাকার মো.সোহান (২১) ও সোনাডাঙ্গার মো. আসাদুজ্জামানকে (৪৪) গ্রেফতার করা হয়।
শনিবার (১৪ মার্চ) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

৪ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·