মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে কড়া নিরাপত্তায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তুলে ৫ দিনের রিমান্ড আবেদন করে।
এ বিষয়ে শুনানি নিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ মাসুদের পাচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মানবপাচারের একটি সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত ও অন্যান্য সহযোগীদের খুঁজে বের করতে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এই লক্ষ্যেই তাকে ৫ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানানো হয়।
আরও পড়ুন: কেন গ্রেফতার আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ?
২০০৭ সালের ১১ জানুয়ারি জারি করা হয় জরুরি অবস্থা। পর্দার আড়ালে থেকে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠনে সবচেয়ে বড় ভূমিকা ছিল এই মাসুদ উদ্দিন চৌধুরীর। সে সময় শীর্ষ রাজনীতিক ও ব্যবসায়ীদের আটক করে কথিত দুর্নীতির অভিযোগে মামলা দেয়া হয়। গ্রেফতারের পর তারেক রহমানসহ বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগও রয়েছে মাসুদের বিরুদ্ধে। এক এগারোর সময় আলোচিত ‘মাইনাস টু ফর্মুলা’ নিয়েও নাম আসে তার।
]]>
৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·