আরব আমিরাতে কার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশের অভিক

১ দিন আগে
গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপ সিরিজের (২০২৫-২৬) রাউন্ড ৭ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশের কার রেসার অভিক আনোয়ার। এই রাউন্ডে তিনি রিনল্ট ক্লিও ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন এবং ১০ জন প্রতিযোগীর মধ্যে নিজের ক্লাসে চ্যাম্পিয়ন হন।

পুরো চ্যাম্পিয়নশিপজুড়ে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে অভিক সার্বিক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন। প্রথম বাংলাদেশি হিসেবে এই সাফল্য পেয়েছেন তিনি। অভিক মোট ৪০ জন প্রতিযোগীর মধ্যে পেয়েছেন ৩৭৭ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ম্যাক্সিম ভোলিকিন অর্জন করেছেন ২০৭ পয়েন্ট।


উল্লেখযোগ্য, শনিবারের রেস অনুষ্ঠিত হয় বৃষ্টির মধ্যে। যেখানে বেশিরভাগ ড্রাইভার উপযুক্ত টায়ার ব্যবহার করলেও অভিক শুধুমাত্র স্লিক টায়ারস নিয়েই রেস করেন। প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও অসাধারণ পারফরম্যান্স দেখান তিনি।


আরও পড়ুন: জয় দিয়ে বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ


এই চ্যাম্পিয়নশিপে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, জার্মানি, ভারত, ফ্রান্স, রাশিয়া, ইউক্রেন, পাকিস্তান, হংকং, চীন, ইতালি এবং লেবাননসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন