সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে শেরপুরের শ্রীবরদী নতুন বাসস্ট্যান্ড মাঠে এক পথসভায় রেজাউল করীম এসব কথা বলেন। তিনি শেরপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিনের পক্ষে পথসভায় অংশ নেন।
তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর দেশে যে পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেটিকে ইসলামের একটি বাক্স হিসেবে দেখেছিলাম। কিন্তু বর্তমানে তারা আলাদা হয়েছেন, কারণ সেই ইসলামের বাক্সটি ছিনতাই করে নেয়া হয়েছে।’
আরও পড়ুন: দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে ওরা গোপন বৈঠক করে: চরমোনাই পীর
আমরা যে কারণে একসঙ্গে ছিলাম, সেই কারণেই আজ সেখান থেকে বেরিয়ে এসেছি বলে জানান চরমোনাই পীর।
এ সময় পথসভায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·