আজ মঙ্গলবার (৩ মার্চ) এক্স-এ এক বিবৃতিতে ফুজাইরা বন্দর কর্মকর্তারা বলেছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন প্রতিহত করার পর ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগে।
ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন আজ মঙ্গলবার (৩ মার্চ) চতুর্থদিনে গড়িয়েছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলার তীব্রতা বাড়িয়েছে। ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারক কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
ইরানি রেড ক্রিসেন্টের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গত চারদিনে ইরানজুড়ে মার্কিন-ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
ইসরাইলি সেনাবাহিনী লেবাননেও বিমান হামলার মাত্রা বাড়িয়েছে এবং দেশটির দক্ষিণে নতুন করে স্থল অভিযান শুরু করেছে। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও। ইসরাইল ও মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদে মার্কিন দূতাবাস দুটি ড্রোন আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে; এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান প্রায় চার সপ্তাহ চলতে পারে এবং ওয়াশিংটন ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে যা করা প্রয়োজন সব করবে।
আরও পড়ুন: সৌদি আরবে কানাডার দূতাবাস বন্ধ ঘোষণা
]]>
১ সপ্তাহে আগে
৪







Bengali (BD) ·
English (US) ·