শুক্রবার (১ মে) রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় ফখরুল গৌতম বুদ্ধের শান্তি ও অসত্যের বিরুদ্ধে সংগ্রামের শিক্ষার কথাও তুলে ধরেন।
তিনি বলেন, প্রত্যেকটি ধর্ম মানুষের কল্যাণ চায়। তবে যখন ধর্মগুলো এসেছে পৃথিবীতে, সব ধর্মই কিন্তু মানুষের কল্যাণের জন্য এসেছে। যখন সমাজ যখন নষ্ট হয়ে গেছে, হিংসা, যুদ্ধ, বিগ্রহ যেভাবে আপনার ছড়িয়ে পড়েছে। তখনই কিন্তু সেখানে এসেছেন একজন মহাপুরুষ যিনি শান্তির বাণী দিয়ে মানুষকে শান্ত করার চেষ্টা করেছেন, মানুষকে সঠিক পথে নেয়ার চেষ্টা করেছেন।
আরও পড়ুন: কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার: মির্জা ফখরুল
মন্ত্রী বলেন, এই বর্তমান বিশ্ব বড় কঠিন বিশ্ব। হিংসা, যুদ্ধ, হত্যাযজ্ঞ হচ্ছে। আমেরিকায় এখন যুদ্ধাস্ত্রের কারখানা
বাড়ছে। তার মানে আরও মারণাস্ত্র তৈরি হচ্ছে। হিংসাকে, যুদ্ধকে সরাসরি ‘না’ বলা উচিত। একবাক্যে ‘না’ বলা উচিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম উপস্থিত ছিলেন।

২ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·