যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় চলমান ইসরাইলি হামলার মধ্যে আজ বুধবার (১৪ জানুয়ারি) বিশেষ এক প্রতিবেদনে পা হারানো এই কিশোর ও তার পরিবারের করুণ গল্প তুলে ধরেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এখন থেকে মাত্র তিন মাস আগে ওমর তার ডান পা হারান। তার মা ইয়াসমিন হালাওয়া আল জাজিরাকে বলেন, ‘ওকে এভাবে দেখা আমাদের সবার জন্য খুবই দুঃখজনক।’
তিনি জানান, হামাসের সাথে যুদ্ধবিরতি আলোচনার মধ্যে ইসরাইল যখন গাজায় স্থল আক্রমণ তীব্র করে, তখন গত ১ অক্টোবর ওমর তার ১১ বছর বয়সি বোন লায়ান, সম বয়সি চাচাতো ভাই মোয়াথ হালাওয়া এবং বন্ধু মোহাম্মদ আল সিকসিককে নিয়ে রাস্তায় বের হয়।
আরও পড়ুন: গাজার প্রশাসন থেকে পুরোপুরি সরে যেতে প্রস্তুত হামাস: বাসেম নাঈম
উত্তর গাজার জাবালিয়া এলাকায় তাদের শিবিরের কাছে একটি ট্যাঙ্কার থেকে পানি আনতে গিয়েছিল তারা। মা ইয়াসমিন জানান, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তার পরিবার ১৫ বারেরও বেশি বাস্তুচ্যুত হয়েছে।
তিনি জানান, শেষবার বাস্তুচ্যুত হওয়ার পর তারা অর্থের অভাবে গাজার দক্ষিণে যেতে পারেননি। তাই উত্তরে জাবালিয়া এলাকাকে থাকার জন্য বেছে নেন। তার কথায়, ‘দক্ষিণে যাওয়ার জন্য ৬০০০ শেকেল খরচ করে গাড়ি ভাড়া করা অসম্ভব ছিল। তাই আমরা উত্তরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘এই এলাকায় পানীয় জল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। তাই শিবিরের শিশুরা এক বালতি পানির জন্য লাইনে দাঁড়ানোর জন্য ভোর হওয়ার সাথে সাথেই উঠে পড়ত।’ ওমর আর বন্ধুরা সেদিন অন্যদের মতো ভোরে উঠে পানি আনতে গিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরই গোলাগুলি শুরু হয় এবং আমরা আমাদের সন্তান লায়ান এবং ওমরের জন্য ভীত বোধ করি।’
আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির মাঝেও ইসরাইলের চরম বর্বরতা
বাচ্চাদের পানি আনতে পাঠানোর ব্যাপারে যখন মা ইয়াসমিনের সন্দেহ তীব্র হচ্ছিল, ঠিক তখন কেউ একজন চিৎকার করে বলল যে, ওমর গোলাগুলিতে আহত হয়েছে। এরপর তাকে অস্ত্রোপচারের মধ্যদিয়ে যেতে হয় এবং এতে তার একটি পা কেটে ফেলতে হয়।
ইয়াসমিন বলেন, ‘অস্ত্রোপচারের পর ঘুম থেকে ওঠার পর সে প্রথমেই যে প্রশ্নটি করেছিল তা হলো- তার বন্ধু ও চাচাতো ভাইয়েরা কোথায়। তারাও পানির জন্য তার সাথে লাইনে দাঁড়িয়ে ছিল। ইসরাইলি গোলায় তারা দুজনেই নিহত হয়েছে।’
হালাওয়া পরিবার ওমরের কাটা পা তাদের তাঁবুর কাছে কবর দেয়। এরপর ওমর প্রতিদিন সেই কবর জিয়ারত করে। এ সময় সে বলে, ‘আমার পা আমার আগেই বেহেশতে চলে গেছে।’
]]>

৪ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·