আমরা সংশোধন নয়, সংস্কারের জন্য এখানে এসেছি: নাহিদ ইসলাম

২ সপ্তাহ আগে
আমরা সংশোধন নয়, সংস্কারের জন্য এখানে এসেছি বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে শেষে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ‘গণভোটের আদেশকে অমান্য করা হচ্ছে। যার ভিত্তিতে সংসদে এসেছি তাকে অসাংবিধানিক বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান সংশোধনে কমিটি করার প্রস্তাব এনেছেন। তিনি এই প্রস্তাব আনতে পারেন না। আমরা সংশোধন নয়, সংস্কারের জন্য এখানে এসেছি।’


সরকারী দল পরোক্ষভাবে অধ্যাদেশকে অসাংবিধানিক বলছে উল্লেখ করে নাহিদ বলেন, ‘ঐকমত্য কমিশনে সমঝোতায় গিয়েছি। তারা গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। তারাই এখন হ্যাঁ এর বিপক্ষে অবস্থান নিয়েছে, সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে।’


আরও পড়ুন: সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম


নাহিদ ইসলাম বলেন, ‘আইনমন্ত্রী এটর্নি জেনারেল হিসেবে এই অধ্যাদেশের সঙ্গে যুক্ত ছিলেন, তিনিই স্পিকারের উপরে আধিপত্য বিস্তারের চেষ্টা করেছেন। স্পিকার আদেশের পরই স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলতে পারেন না। স্বরাষ্ট্রমন্ত্রী বারবার কেনো কথা বলছেন? তিনি আইন শৃঙ্খলা নিয়ে কথা বলবেন আইনমন্ত্রী, চিফ হুইপ রয়েছেন।’


নাহিদ অভিযোগ করেন, ‘রেওয়াজ অনুযায়ী বিরোধী দলীয় নেতা হিসেবে যেকোনো সময় কথা বলতে পারেন, কিন্তু সময় দেওয়া হচ্ছে না।’

]]>
সম্পূর্ণ পড়ুন