মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের আওরঙ্গজেব রোডে অবস্থিত লাকি বোর্ডিং নামের ওই আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে হোটেলের একটি কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকে। এতে আশপাশের লোকজনের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কক্ষের দরজা ভেঙে ভেতর থেকে এক নারীর গলাকাটা মরদেহ দেখতে পায়।
পুলিশ জানায়, নিহত ওই তরুণীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে। মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: পাবনা প্রেসক্লাবের জায়গা বরাদ্দের আশ্বাস ভূমি মন্ত্রীর
এদিকে, ঘটনার পর থেকেই হোটেলটি বন্ধ রয়েছে এবং এর মালিক ও কর্মচারীদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।
এ বিষয়ে পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। মরদেহ হোটেলেই রাখা হয়েছে। সিরাজগঞ্জ থেকে ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা আসার পর তদন্ত শুরু হবে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।’
]]>
২০ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·