আন্তর্জাতিক প্রতিযোগিতায় এশিয়ায় চতুর্থ ‘টিম এএসসিই চুয়েট’

১ সপ্তাহে আগে
বিশ্বের নির্মাণ প্রকৌশলীদের সংগঠন আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ারস (এএসসিই) এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘এএসসিই স্টুডেন্ট সিম্পোজিয়াম’র টেকসই সমাধান বিষয়ক প্রতিযোগিতায় এশিয়া অঞ্চলে চতুর্থ স্থান অর্জন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ‘টিম এএসসিই চুয়েট ’।

এ প্রতিযোগিতায় এশিয়ায় বিজয়ী হয়ে ভারতের একটি দল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফাইনালে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।


জানা যায়, প্রতিবছর এএসসিই বার্ষিক এই গবেষণা সম্মেলন আয়োজন করে, যেখানে বিশ্বকে ১০টি অঞ্চলে ভাগ করা হয়। এ বছর অঞ্চল ১০ এ পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, চীনসহ বিভিন্ন দেশের মোট ৪০টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণের জন্য আবেদন করে। সেখান থেকে বাছাই করে ১৫টি দলকে চূড়ান্ত প্রদর্শনের সুযোগ দেওয়া হয়। এই ১৫টি দলের প্রতিবেদন ও উপস্থাপনার ভিত্তিতে 'টিম এএসসিই চুয়েট' চতুর্থ স্থান অর্জন করে। তাদের প্রকল্পের নাম ছিল 'প্রজেক্ট জি.আর.সি — গ্রীন রেজিলিয়েন্ট কম্পিউট ক্যাম্পাস'।


'টিম এএসসিই চুয়েট' এর দলীয় প্রধান পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাইসা শারমিন মুর্তজা বলেন, ‘এটি আমাদের স্টুডেন্ট চ্যাপ্টারের জন্য প্রথমবার আন্তর্জাতিক পর্যায়ে চুয়েটকে প্রতিনিধিত্ব করার একটি গুরুত্বপূর্ণ অর্জন। পুরো যাত্রাটি ছিল কঠিন তবে অত্যন্ত উপভোগ্য এবং শিক্ষণীয়। দলের সদস্যদের অক্লান্ত পরিশ্রম, অগ্রজদের দিকনির্দেশনা এবং অনুষদ উপদেষ্টার সহায়তায় এই সাফল্য সম্ভব হয়েছে।’


আরও পড়ুন: চুয়েটে ভর্তি প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীকে অযোগ্য ঘোষণা

সংগঠনটির অনুষদ উপদেষ্টা অধ্যাপক ড.আয়শা আখতার জানান, এটা নিঃসন্দেহে অনেক বড় অর্জন। এই অর্জনের পেছনে তাদের দীর্ঘদিনের পরিশ্রম রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন