‘আদৌ তিনি বেঁচে আছেন কিনা জানি না’, মোজতবা খামেনিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

৪ সপ্তাহ আগে
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির বেঁচে থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার (১৪ মার্চ) এনবিসি নিউজকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (মোজতবা) আদৌ বেঁচে আছেন কি না, আমি জানি না। এখন পর্যন্ত কেউ তার উপস্থিতির প্রমাণ দিতে পারেনি।’

 

ট্রাম্প আরও বলেন, ‘আমি শুনছি যে তিনি বেঁচে নেই। আর যদি বেঁচে থাকেন, তবে নিজের দেশের স্বার্থে তার একটি অত্যন্ত বুদ্ধিমানের কাজ করা উচিত। আর তা হলো আত্মসমর্পণ করা।’ তবে  খামেনির মৃত্যুর খবরকে একটি ‘গুজব’ হিসেবেও আখ্যায়িত করেন তিনি।

 

ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে তিনি নির্দিষ্ট কাউকে সমর্থন করেন কি না—এমন প্রশ্নে ট্রাম্প কারও নাম উল্লেখ করেননি। শুধু বলেন, ‘আমাদের কাছে এমন কিছু মানুষ আছেন, যারা ওই দেশের ভবিষ্যতের জন্য দুর্দান্ত নেতা হতে পারেন।’

 

আরও পড়ুন: হরমুজ প্রণালি খোলা রাখতে অন্য দেশের সহযোগিতা চাইলেন ট্রাম্প

 

একই সাক্ষাৎকারে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে কোনো ধরনের চুক্তিতে পৌঁছাতে তিনি এখনো প্রস্তুত নন বলে জানান  ট্রাম্প। তবে চুক্তির ক্ষেত্রে তার কাছে কোন শর্তগুলো গ্রহণযোগ্য হবে, সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি।

 

সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘ইরান একটি চুক্তি করতে চায়। কিন্তু আমি এখনই তা করতে চাই না, কারণ চুক্তির শর্তগুলো এখনো যথেষ্ট ভালো নয়।’ তিনি আরও বলেন, যেকোনো চুক্তি হতে হবে ‘অত্যন্ত জোরালো’।

 

চুক্তির শর্তাবলির বিস্তারিত জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট তা জানাতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘আমি এই মুহূর্তে আপনাকে তা বলতে চাই না।’

 

আরও পড়ুন: অভিযোগ ইরানের / নকল শাহেদ ড্রোন ব্যবহার করে মধ্যপ্রাচ্যে হামলা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল!

 

সাক্ষাৎকারে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় রাশিয়ার তেল খাতের ওপর থেকে সাময়িকভাবে কিছু নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

 

ট্রাম্প বলেন, ‘আমি চাই বিশ্বের জন্য তেলের সরবরাহ (স্বাভাবিক) থাকুক। আমি তেল চাই।’ তিনি জানান, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর যেসব নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল, বর্তমান সংকট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সেগুলো ‘আবার বহাল করা হবে’।

 

তথ্যসূত্র: সিএনএন

]]>
সম্পূর্ণ পড়ুন