আদালত প্রাঙ্গণে সাবেক সেনা কর্মকর্তা মাসুদের গায়ে ময়লা পানি নিক্ষেপ

৩ সপ্তাহ আগে
মানবপাচার মামলায় গ্রেফতার সাবেক লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালত থেকে বের করার সময় ময়লা পানি নিক্ষেপের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে কড়া নিরাপত্তায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তুলে ৫ দিনের রিমান্ড আবেদন করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।  

 

রিমান্ড মঞ্জুর শেষে আদালত থেকে তাকে নিয়ে ভ্যানে তোলার সময় উপস্থিত সংক্ষুব্ধ এক ব্যক্তি পলিথিনে করে আনা ময়লাপানি তার শরীরে নিক্ষেপ করেন। এ সময় পুলিশ ওই ব্যক্তি সরিয়ে দ্রুত মাসুদ উদ্দিন চৌধুরীকে নিয়ে যায়।

 

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মানবপাচারের একটি সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত ও অন্যান্য সহযোগীদের খুঁজে বের করতে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এই লক্ষ্যেই তাকে ৫ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানানো হয়।

 

আরও পড়ুন: আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড 

 

২০০৭ সালের ১১ জানুয়ারি জারি করা হয় জরুরি অবস্থা। পর্দার আড়ালে থেকে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠনে সবচেয়ে বড় ভূমিকা ছিল এই মাসুদ উদ্দিন চৌধুরীর। সে সময় শীর্ষ রাজনীতিক ও ব্যবসায়ীদের আটক করে কথিত দুর্নীতির অভিযোগে মামলা দেয়া হয়। গ্রেফতারের পর তারেক রহমানসহ বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগও রয়েছে মাসুদের বিরুদ্ধে। এক এগারোর সময় আলোচিত ‘মাইনাস টু ফর্মুলা’ নিয়েও নাম আসে তার। 

]]>
সম্পূর্ণ পড়ুন