আদালত সূত্রে জানা গেছে, জেলার ৫টি থানায় বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল। নিষ্পত্তি হওয়া ৩৯টি মামলার বিপরীতে জব্দ করা এই মালামাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাটের কোর্ট পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে মুড়ির পিকআপে মিললো ৪৬ কেজি গাঁজা
তিনি জানান, ধ্বংস করা ওই মাদকের মধ্যে ছিল গাঁজা ৮০ কেজি ৪০০ গ্রাম ফেনসিডিল ৪১৩ বোতল, ইস্কাপ সিরাপ ২,৩৪৯ বোতল, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বিপুল পরিমাণ অবৈধ কসমেটিকস।
ধ্বংস করা এসব মাদক ও কসমেটিকস সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ৩৯ লাখ ৫০ হাজার টাকা।
আরও পড়ুন: বগুড়ায় খেজুরের প্যাকেটে লুকানো ৬৯৫০ পিস ইয়াবাসহ পাচারকারী আটক
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত এই প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে। মামলা নিষ্পত্তি হওয়ার পর জব্দকৃত মাদকগুলো ধ্বংস করার মাধ্যমে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
মাদকদ্রব্য ধ্বংসকরণ প্রক্রিয়াটি সরাসরি তদারকি করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব মিয়া। এ সময় জেলা পুলিশের কোর্ট পরিদর্শক আমিরুল ইসলামসহ সংশ্লিষ্ট আদালতের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

১ সপ্তাহে আগে
৩







Bengali (BD) ·
English (US) ·