শনিবার (১৪ মার্চ) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় ১৯ নম্বরে রয়েছে বাংলাদেশের ঢাকা। শহরটির বায়ুমানের স্কোর ৯৯, যা মোটামুটি ভালো হিসেবে বিবেচিত হয়। গত শুক্রবার তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৪তম আর স্কোর ছিল ১২৪। এদিনেও ঢাকাবাসীর জন্য এই বাতাস ভালো ছিল। তবে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ছিল। পরিদিন শনিবার শহরটির বায়ুমানের স্কোর ছিল ১০০। এই স্কোরও মোটামুটি ভালো ছিল।
আজ অন্য দেশেরও শহরগুলোতেও দূষণের মাত্রা অনেকটা কম রয়েছে। পাকিস্তানের লাহোর তালিকায় থাকলেও দূষণ অনেকটাই কম। শহরটির স্কোর ৯১, যা মোটামুটি ভালো। তবে দেশটির আরেকটি শহর করাচি তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই শহরের বায়ুমানের স্কোর ১৫৮, যা অস্বাস্থ্যকর।
অপরদিকে তালিকার ১১ ও ১২ তম অবস্থানে থাকা ভারতের কলকাতা এবং দিল্লির বাতাসও আজ অনেকটা ভালো। তবে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। তবে দেশটির আরেকটি শহর মুম্বাইর অবস্থান ৩১। শহরটির বায়ুমান মোটামুটি ভালো।
আরও পড়ুন: ৮০ কিমি বেগে ঝড়ের কবলে পড়তে পারে চার জেলা, নদীবন্দরে সতর্কতা
আর তালিকার শীর্ষে থাকা নেপালের কাঠমান্ডুর স্কোর ১৭১, যা অস্বাস্থ্যকর। ১৫৬ স্কোর নিয়ে আরব আমিরাতের দুবাইয়ের অবস্থান তৃতীয়। চতুর্থ অবস্থানে থাকা চীনের বেইজিংয়ের স্কোর ১৫৩ আর দেশটির আরেকটি শহর উহান ১২৭ স্কোর নিয়ে নবম অবস্থানে রয়েছে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
]]>
৪ সপ্তাহ আগে
৮








Bengali (BD) ·
English (US) ·