আচরণবিধি লঙ্ঘন: রাজধানীতে গ্রেফতার ৫, কারাদণ্ড ও জরিমানা

১ মাস আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের কর্মীসহ পাঁচ জনকে গ্রেফতার ও বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে সংক্ষিপ্ত বিচার আদালত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুরে নগদ টাকা বিতরণের প্রস্তুতিকালে জামায়াতে ইসলামী বাংলাদেশের এক কর্মীকে হাতেনাতে ধৃত করা হলে ঘটনাস্থলে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তাকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন জনাব আরিফুর রহমান।

 

সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম হাবিবুর রহমান (৬৩)। এ সময় তার কাছ থেকে ১২টি টাকা ভর্তি খাম জব্দ করা হয়েছে। প্রতি খামে ৫০০ টাকা  করে  মোট ৬০০০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

 

অপর এক ঘটনায় বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়ারী বিভাগ কর্তৃক সন্তোষজনক কারণ ছাড়া ঘোরাফেরার অপরাধে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে অপরাধ আমলে গ্রহণ করে একজনকে এক মাস, অপর একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

 

আরও পড়ুন: আপনি ভোট না দিলে কী হবে? 

 

এছাড়া মতিঝিল ডিভিশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান মুগদা থানার মামলায় দুই ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন। পুলিশ নিয়ে নেতিবাচক মন্তব্য করায় এই সাজা দেয়া হয়। ডিএমপি অর্ডিন্যান্সের ৭৫ ধারায় এই সাজা দেয়া হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন