আচরণবিধি লঙ্ঘন: প্লাস্টিকের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ

৪ সপ্তাহ আগে
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থীর প্লাস্টিকের ব্যবহৃত দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ করেছে প্রশাসন।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারী) দুপুরে শিবগঞ্জ উপজেলা কানসাট ইউনিয়নের পুখুরিয়া ও ছত্রাজিতপুর বাজারসহ বিভিন্ন এলাকায় এসব প্লাস্টিকের দাঁড়িপাল্লা অপসারণ করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। তিনি জানান, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় তিন মিটারের বেশি উচ্চতা, দৈর্ঘ্য ও প্রস্থের কোনো প্রতীক বা প্রচার সামগ্রী স্থাপন করা যাবে না। এই বিধি লঙ্ঘন করায় সংশ্লিষ্ট প্রতীকগুলো অপসারণ করা হয়েছে।

আরও পড়ুন: জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭ নেতাকর্মী

তিনি আরও জানান, সব প্রার্থী ও সমর্থকদের আচরণবিধি কঠোরভাবে অনুসরণের জন্য সতর্ক করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সীমার বাইরে প্রচার উপকরণ সরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে পুলিশ-বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন