আচরণবিধি ভেঙে নির্বাচনী সভায় খাবার দিলেন আমির হামজা

২ সপ্তাহ আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার নির্বাচনী পথসভায় রান্না করা খাবার বিতরণের অভিযোগ উঠেছে। নির্বাচনী বিধি ভঙ্গ করে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ভাদালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মুফতি আমির হামজা ভাদালিয়া এলাকায় তার দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। 


এরই অংশ হিসেবে ভাদালিয়া টেক্সটাইল মিলের পশ্চিম দিকের পাড়ায় এক নির্বাচনী পথসভায় যোগ দেন তিনি। এ সময় দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পথসভায় আমির হামজার বক্তব্য শেষে বড় বড় সিলভারের ডেকচিতে করে রান্না করা খিচুড়ির প্যাকেট বিতরণ করা হয়। সেখানে জড়ো হাওয়া লোকজনের মধ্যে। অনেককে সেখানে বসে সেই খিচুড়ি খেতেও দেখা যায়। 

আরও পড়ুন: আমির হামজার বিরুদ্ধে ঝিনাইদহে মামলা

এ ব্যাপারে সদর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামান জানান, নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী কোনো নির্বাচনী সভায় এভাবে খাবার বিতরণের সুযোগ নেই। এটি নির্বাচন বিধিমালা ২০২৫ এর সুস্পষ্ট লঙ্ঘন। এ ব্যাপারে তথ্য প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন