ঘটনাটি ঘটেছে রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে।
ডেভিডের বিরুদ্ধে আর্টিকেল ২.৪ ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়েছে, যা আম্পায়ারের নির্দেশ অমান্য করার সঙ্গে সম্পর্কিত। প্রথম ঘটনা ঘটে আরসিবির ইনিংসের ১৮তম ওভারে, যখন আম্পায়াররা বল পরিবর্তন করার পর তিনি সঙ্গে সঙ্গে বলটি ফেরত দেননি। বরং নতুন বলটি পরীক্ষা করেন এবং সিম ঠিক আছে কিনা দেখতে সেটি আকাশে ছুঁড়ে দেখেন।
দ্বিতীয় ঘটনা ঘটে শেষ ওভারে, যখন আবারও তিনি আম্পায়ারের নির্দেশ মানতে ব্যর্থ হন। ফলে এটি পুনরাবৃত্তি অমান্য হিসেবে গণ্য হয়।
আরও পড়ুন: নভেম্বর-ডিসেম্বরে বসবে আইএলটি২০’র আসর
ডেভিড নিজের দোষ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নেয়ায় আর শুনানির প্রয়োজন পড়েনি।
অন্যদিকে, মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে মন্থর ওভার রেট বজায় রাখার জন্য ১২ লাখ রুপি জরিমানা হয়েছেন। এটি চলতি মৌসুমে তার দলের প্রথম অপরাধ হওয়ায়, আর্টিকেল ২.২২ অনুযায়ী নির্ধারিত সাধারণ শাস্তিই প্রয়োগ করা হয়েছে।

১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·