ঘটনার পর থেকেই তোলপাড় শুরু হয়েছে অনলাইন জগতে, আর আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন আইস স্পাইসের আইনজীবী। আলোচিত এই ঘটনাকে ঘিরে এখন সরগরম পুরো বিনোদন দুনিয়া।
আরও পড়ুন: ‘ডিগার’ সিনেমার লুকে ভক্তদের চমকে দিলেন টম ক্রুজ
ভিডিওতে দেখা যায়, ঘটনার সময় আইস স্পাইস তার এক বন্ধুর সঙ্গে বসে খাবার খাচ্ছিলেন। এ সময় এক নারী তার কাছে এসে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে হঠাৎ করে ওই নারী আইস স্পাইসকে চড় মারেন। এরপরই শুরু হয় হাতাহাতি এবং রেস্টুরেন্টজুড়ে সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি।
আরও পড়ুন: মুক্তির আগেই হ্যারি পটারের নতুন সিরিজ নিয়ে বিতর্ক
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই ঘটনার পর আইস স্পাইসের আইনজীবী ব্র্যাডফোর্ড কোহেন কঠোর আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন। বিলবোর্ডকে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, তার মক্কেলের ওপর বিনা উসকানিতে এই হামলা চালানো হয়েছে। বিষয়টি ইতোমধ্যে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগকে জানানো হয়েছে।

৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·