আগুনে মাদ্রাসা পুড়ে ছাই, তারাবিতে থাকায় বাঁচল শতাধিক শিক্ষার্থী

২ দিন আগে
কুমিল্লার লাকসামে একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় টিনশেড ভবন সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে ঘটনার সময় শিক্ষার্থীরা মসজিদে তারাবির নামাজ আদায় করায় প্রাণে বেঁচে গেছেন শতাধিক শিক্ষার্থী।

সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টায় জেলার লাকসাম উপজেলার রেলওয়ে জংশন সংলগ্ন ছালেহিয়া ওয়ালিয়া দীনিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ঘটনার সময় শিক্ষার্থীরা মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত মসজিদে তারাবির নামাজ আদায় করছিলেন। এ সময় একজন শিক্ষার্থী মাদ্রাসা ভবন থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

আরও পড়ুন: কুবি শিক্ষককে অপহরণ করে বুথ থেকে টাকা তুলে নিলো দুর্বৃত্তরা

 

মাদ্রাসা সুপার মোহাম্মদ উল্ল্যাহ জানান, অগ্নিকাণ্ডে মাদ্রাসার রান্নাঘরসহ ৭টি কক্ষ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে শিক্ষার্থীদের বই, আসবাবপত্র, থাকার বিছানাপত্র এবং রাতের সেহরির খাবারও পুড়ে যায়।

 

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জাহিদুল মাওলা চৌধুরী বলেন, 'রাতে ঘুমানোর সময় এই অগ্নিকাণ্ড ঘটলে বড় ধরনের বিপদ হতে পারত। তবে শিক্ষার্থীরা মসজিদে থাকায় সবাই রক্ষা পেয়েছে।'

]]>
সম্পূর্ণ পড়ুন