পদের বিবরণ ও সংখ্যা-
প্রকল্পের আওতায় ঢাকা ও খুলনা কার্যালয়ের জন্য পদগুলোতে নিয়োগ দেয়া হবে:
১. সিনিয়র প্রোগ্রাম অফিসার (ফরেস্ট এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ): ১ জন (খুলনা কার্যালয়)।
২. প্রোগ্রাম অফিসার (কমিউনিকেশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট): ১ জন (ঢাকা কার্যালয়)।
৩. প্রোগ্রাম অফিসার (ওয়াইল্ডলাইফ বায়োলজিস্ট): ১ জন (খুলনা কার্যালয়)।
৪. প্রোগ্রাম অ্যাসোসিয়েট (ফরেস্ট্রি অ্যান্ড ম্যানগ্রোভ): ১ জন (খুলনা কার্যালয়)।
৫. প্রোগ্রাম অ্যাসোসিয়েট (জিআইএস অ্যানালিস্ট): ১ জন (খুলনা কার্যালয়)।
৬. প্রোগ্রাম অ্যাসোসিয়েট (ওয়াইল্ডলাইফ বায়োলজিস্ট): ১ জন (খুলনা কার্যালয়)।
৭. অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েট: ১ জন (ঢাকা কার্যালয়)।
৮. ফাইন্যান্স অ্যাসোসিয়েট: ১ জন (খুলনা কার্যালয়)।
আরও পড়ুন: সুন্দরবনে দস্যু দমনে কঠোর অবস্থান, বিশেষ অভিযানের ঘোষণা
যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু বাংলাদেশের নাগরিকেরাই এই পদগুলোর জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। পদভেদে বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তাবলি আইইউসিএনের অফিশিয়াল ওয়েবসাইট (www.iucn.org/bangladesh) থেকে জানা যাবে।
প্রার্থীদের আইইউসিএনের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমের (HRMS) নির্দিষ্ট লিংকে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আবেদনের শেষ সময়: আগ্রহী প্রার্থীরা ২২ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

১ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·